বিষয়: কালাশাহ এর গান
গান সংখ্যা: ২৪৮

শিরোনামঃ হায় গো সখি, গিয়াছিলাম জলের দায়

বিবরণঃ রাধাকৃষ্ণ

হায় গো সখি, গিয়াছিলাম জলের দায়
কী অপরূপ দেইখে এলাম কদমতলায় ।।
আর গিয়াছিলাম জলের ঘাটে, জল আনিতে
আমিও একা, সেও একা, দেখা দুইজনাতে ।
ও তারে ধরি ধরি ধরি বলে গো সই
অয়গো সখি, ধরলে নাহি ধরা যায় ।।
ঐ রূপ দেইখে নয়নে
ভুলিতে পারিনা গো সখি, বৃথা এ জীবনে
অধীন কালাশায় কয়, ধৈর্য্য ধরো গো
অয়গো সখি, নইলে কূল মান যায় ।।