শিরোনাম: আল্লার নাম কভু যেন হয় না ভুল
কথা ও সুর: খালেক দেওয়ান
গান সংখ্যা ১৫
আল্লার নাম কভু যেন হয় না ভুল,
দিনের নবী মোহাম্মদ রাসুল।।
পহেলাতে আল্লার নূর,
দুয়মে তব রক্তের ফুল,
ছিয়মেতে ময়নার গলার হার,
চৌথায় সেতারা নবী,
পঞ্চমেতে হয় ময়ূর।।
তখন একিন সেজদার গাছে রয়,
তজবিতে পাঁচ সেজদা হয়,
তাতে খুশি হলেন আপে দয়াময়,
আশেকেতে সেই গাছেতে,
মাশুক রূপে ফুটে ফুল।।
ছিল সেই ফুল বেহেস্তে,
পাঠাইলেন কলিতে।
পাইল সে ফুল নাম হল আব্দুল,
বিবি আমিনার গর্ভে,
ফুটিল গিয়া সে ফুল।।
ফুটিল সে ফুল মক্কায়,
চৌদিকে সৌরভ বিলায়,
যিনি হলেন ইসলামের মূল,
দেওয়ানে কয় দয়াল নবী,
চাই তোমার চরণের ধূল।।


তথ্যসূত্র