বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: গুরুমন্ত্র তোমার উঠল জ্ব'লে হোমের শিখার মত
গুরুমন্ত্র তোমার উঠল জ্ব'লে হোমের শিখার মত।
এক নিমেষে ভস্ম হ'ল পাপ-তাপ মোর যত ॥
        চির-আঁধার ছিল আমার হিয়া
        তুমি এলে মন্দ্র-প্রদীপ নিয়া,
হল চকিতে সেই দীপালোকে মনের আঁধার গত॥
উজ্জ্বল মোর ঘন-দেউলে কোন্ সে আদি ঋষি,
গভীর উদার মন্ত্র তোমার জপে দিবা-নিশি।
        রিপু দানব যথা ক'রত বাস
        সেই মন হ'ল আজ আনন্দ-কৈলাস,
সে-কৈলাসে তুমি শিব, আমি দীন প্রণত॥