বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঝর ঝর ঝরে শাওন ধারা
ঝর ঝর ঝরে শাওন ধারা।
ভবনে এলো মোর কে পথহারা॥
বিরহ রজনী একেলা যাপি
সঘনে বহে ঝড় সভয়ে কাঁপি,
উথলি' উঠে ঢেউ কুঢীরে নাহি কেউ
─
গগনে নাহি মোর চন্দ্রতারা॥
নিভেছে গৃহদীপ নয়নে বারি,
আঁধারে তব মুখ নাহি নেহারি।
তোমার আকুল কুন্তল বাসে
চেনা দিনের স্মৃতি স্মরণে আসে,
আজি কি এলে মোর প্রলয়-সুন্দর
─
           ঝলকে বিদ্যুতে আঁখি-ইশারা॥