বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
ভয় নাই ভয় নাই হে বিজয়ী
ভয় নাই ভয় নাই হে বিজয়ী
জাগো ঊর্ধ্বে মোদের দেবী শক্তিময়ী।
অবনত এ জাতির প্রার্থনা ওই –
তব ললাটে জ্বলে জয়টীকা ভাস্বর,
তব বিজয় যাত্রা-পথে শঙ্খ বাজে হে বীরবর॥
- ভাবসন্ধান: এই গানে কবি দেশমাতৃকাকে দেবী দুর্গারূপে কল্পনা করে জাতিকে সাহস, শক্তি ও বিজয়ের আহ্বান জানিয়েছেন।
বিজয়ীকে জয়ী করার জন্য দেবী দুর্গাকে আহ্বান করেছেন, যেন তিনি ছত্রছায়ারূপে
বিরাজ করেন।
অবনত জাতির প্রতিনিধিরূপে প্রার্থনা করেন- দেবীর করুণায় বিজয়ীর ললাটে জ্বলে ওঠে
জয়টীকা যা চিরন্তন বিজয়, গৌরব ও শুভশক্তির প্রতীক হিসেবে বিরাজ করে। তার বিজয়যাত্রার পথে শঙ্খধ্বনি
নিনাদিত হবে, যা অশুভ শক্তির বিনাশ, ধর্মের প্রতিষ্ঠা এবং নতুন যুগের সূচনার বার্তা বহন
করবে।
- রচনাকাল
ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪১), এইচএমভি রেকর্ড কোম্পানি 'প্রতাপাদিত্য' নামক নাটক প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ৩৫ বৎসর ছিল ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২৩৪০ সংখ্যক গান। পৃষ্ঠা:
৭০৯।
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)। নাট্যপালা। প্রতাপাদিত্য। নাট্যকার: যোগেশ চৌধুরী। চরিত্র বৈতালিক। এন ৭২৮৩। শিল্পী: গোপাল সেন।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্ত। দুর্গা। অভয়দাত্রী