নবারুণ রাগে তুমি সাথী গো জাগালে যে আঁখি কমলে কাছে এসে প্রেমাবেশে চুপি চুপি কি দিলে॥ প্রাণের কুসুম প্রিয় হে, ছিল যে ঘুমে রাঙালে কারে গো অনুরাগে রাঙা ফুলগুলি। উদয় শিখরে আজি,বাঁশিতে পবন যে গান তোলে সে গান থামিয়ে দিয়ে বেলা শেষে যাবে কি চ'লে॥