গৌরীপ্রসন্ন মজুমদারের গান
খেলার ছলে হরি-ঠাকুর গড়েছেন এই জগৎ খানা।
চারিদিকে সব খেলার মেলা, খেলা কেবল আনাগোনা॥
        খেলতে খেলা ভবের পাশে
        কোত্থেকে সব মানুষ আসে,
খানিক খেলে খেলনা ফেলে কোথায় যে যায় যায়না জানা ॥

শিল্পী: মান্না দে
সুরকার: শ্যামল মিত্র
চলচ্চিত্র: গৃহপ্রবেশ [১৯৫৪]