বিষয়: রামপ্রসাদের গান
গান: ১০। 
কালী-কীর্তন
 

ভাবো না কালী, ভাবনা কীবা ।
ওরে মোহময়ী রাত্রি গতা, সম্প্রতি প্রকাশে দিবা
অরুণ-উদয়কাল, ঘুচিল তিমিরজাল ।
ওরে কমলে কমল ভাল, প্রকাশ করেছে শিবা
॥
বেদে দিলে চক্ষে ধুলা, ষড়দর্শনের সেই অন্ধগুলা
ওরে না চিনিল জ্যেষ্ঠা মূলা,
খেলাধুলা কে ভাঙিবা
॥
যেখানে আনন্দহাট, গুরু শিষ্য নাস্তি পাঠ ।
ওরে যার নেটো তার নাট, তত্ত্বে তত্ত্ব কে পাইবা
॥
যে রসিক ভক্তশূর, সে প্রবেশে সেই পুর,
রামপ্রসাদ বলে ভাঙল ভুর,
আগুন বেঁধে কে রাখিবা
॥
 


সূত্র: