বিষয়: রামপ্রসাদের গান
গান: ১০৭। 
কালী-কীর্তন
 

কাজ কী মা সামান্য ধনে ।
ও কে কাঁদছে গো তোর ধন বিহনে
॥
সামান্য ধন দিবে তারা,
পড়ে রবে ঘরের কোণে ।
যদি দেও মা আমায় অভয়চরণ,
রাখি হৃদি-পদ্মাসনে
॥
গুরু আমায় কৃপা করে মা,
যে ধন দিলে কানে কানে ।
এমন গুরু-আরাধিত মন্ত্র,
তাও হারালেম সাধন বিনে
॥
প্রসাদ বলে কৃপা যদি মা,
হবে তোমার নিজগুণে !
আমি অন্তিম কালে জয় দুর্গা বলে,
স্থান পাই যেন ওই চরণে
॥
 


সূত্র: