বিষয়: রামপ্রসাদের গান
গান: ১০৯। 
কালী-কীর্তন
 

দীন দয়াময়ী কী হবে শিবে ।
বড়ো নিশ্চিন্তে রয়েছ,
তোমার পতিত তনয় ডুবলো ভবে
॥
এ ঘাটে তরণি নাইকো,
কীসে পার হবো মা ভবে,
মা তোর দুর্গা নামে কলঙ্ক রবে মা,
নইলে খালাস করো তবে
॥
ডাকি পুনঃপুন শুনিয়া না শুনো,
পিতৃধর্ম রাখলে ভবে ।
অতি প্রাতঃকালে জয়দুর্গা বলে,
স্মরণ নিবার কাজ কী তবে
॥
শ্রীরামপ্রসাদ বলে মা,
মোর ক্ষতি কিছু না হবে ।
মা তোর কাশী মোক্ষধাম, অন্নপূর্ণা নাম,
জগজ্জনে নাম নাহি লবে
॥
 


সূত্র: