বিষয়: রামপ্রসাদের গান
গান: ১১০। 
কালী-কীর্তন
 

আমি নই পলাতক আসামি ।
ওমা কী ভয় আমায় দেখাও তুমি ।
বাজে জমা পাওনি যে মা,
ছাটে জমি আছে কমি ।
আমি মহামন্ত্র মোহর করা,
কবচ রাখি সালতামামি
॥
আমি মায়ের খাসে আছি বসে,
আসল কষে সারে জমি ।
প্রসাদ বলে খাজনা বাকি,
নাইকো রাখি কড়া কমই ।
যদি ডুবাও দুঃখ-সিন্ধু-মাঝে,
ডুবেও পদে হব হামি
॥
 


সূত্র: