বিষয়: রামপ্রসাদের গান
গান: ১১৩। 
কালী-কীর্তন
 

মুক্ত করো মা মুক্তকেশী ।
ভবে যন্ত্রণা পাই দিবানিশি
॥
কালের হাতে সঁপে দিয়ে মা,
ভুলেছো কি রাজমহিষী ।
তারা কত দিনে কাটবে আমার,
এ দুরন্ত কালের ফাঁসি
॥
প্রসাদ বলে কী ফল হবে,
হই যদি গো কাশীবাসী ।
ঐ যে বিমাতাকে মাথায় ধরে,
পিতা হলেন শ্মশানবাসী
॥
 


সূত্র: