বিষয়: রামপ্রসাদের গান
গান: ১১৪। 
কালী-কীর্তন
 

মন তোরে তাই বলি বলি ।
এবার ভালো খেল খেলায়ে গেলি ॥
প্রাণ বলে প্রাণের ভাই,
মন যে তুই আমার ছিলি ।
ওরে ভাই হয়ে ভুলায়ে ভাইয়ে,
শমনেরে সঁপে দিলি
॥
গুরুদত্ত মহা সুধা, ক্ষুধায় খেতে নাহি দিলি ।
ওরে খাওয়াইলি কেবলমাত্র,
কতকগুলো গালাগালি
॥
যেমনি গেলি তেমনি গেলাম,
করে দিলি মিজাজ আলি ।
এবার মায়ের কাছে বুঝা আছে,
আমি নই বাগানের মালি
॥
প্রসাদ বলে মন ভেবেছ,
দেবে আমায় জলাঞ্জলী ।
ওরে জানো না কি হৃদে গেঁথে,
রেখেছি দক্ষিণাকালী
॥
 


সূত্র: