বিষয়: রামপ্রসাদের গান
গান: ১১৫। 
কালী-কীর্তন
 

তাই কালোরূপ ভালোবাসি ।
জগমন্মোহিণী মা এলোকেশী
॥
কালোর গুণ ভালো জানে, শুক শম্ভু দেব ঋষি ।
যিনি দেবের দেব মহাদেব,
কালোরূপ তাঁর হৃদয়বাসী
॥
কালো বরন ব্রজের জীবন, ব্রজাঙ্গনার মন-উদাসী
হলেন বনমালী কৃষ্ণকালী,
বাঁশি ত্যজে করে অসি
॥
যতগুলি সঙ্গী মায়ের, তারা সকল এক বয়সি
ওই যে তার মধ্যে কেলে মা মোর,
বিরাজে পূর্ণিমার শশী
॥
প্রসাদ ভণে অভেদ জ্ঞানে, কালোরূপে মেশামেশি
ওরে একে পাঁচ পাঁচেই এক,
মন কোরো না দ্বেষাদ্বেষি
॥
 


সূত্র: