বিষয়: রামপ্রসাদের গান
গান: ১১৭। 
কালী-কীর্তন
 

সাধের ঘুমে ঘুম ভাঙে না ।
ভালো পেয়েছ ভবে কাল-বিছানা
॥
এই যে সুখের নিশি, জেনেছো কি ভোর হবে না
তোমার কোলেতে কামনা-কান্তা,
তারে ছেড়ে পাশ ফের না
॥
আশার চাদর দিয়াছ গায়,
মুখ ঢেকে তাই মুখ খুল না ।
আছ শীত গ্রীষ্ম সমান ভাবে,
রজক ঘরে তায় কাচাও না
॥
খেয়েছ বিষয়-মদ, সে মদের কি ঘোর ঘোচেনা
আছ দিবানিশি মাতাল হয়ে,
ভ্রমেও কালী বল না
॥
অতি মূঢ় প্রসাদ রে তুই, ঘুমায়ে আশা পুরে না
তোর ঘুমে মহা ঘুম আসিবে,
ডাকিলে আর চেতন পাবেনা
॥
 


সূত্র: