বিষয়: রামপ্রসাদের গান
গান: ১২২। 
কালী-কীর্তন
 

মা আমার খেলান হল ।
খেলা হল গো আনন্দময়ী ।
ভবে এলাম করতে খেলা, করিলাম ধুলাখেলা ।
এখন কাল পেয়ে পাষাণের বালা,
কাল যে নিকটে এলো
॥
বাল্যকালে কত খেলা,
মিছে খেলায় দিন গোঁয়াল ।
পরে জায়ার সঙ্গে লীলাখেলায়,
অজপা ফুরায়ে গেল
॥
প্রসাদ বলে বৃদ্ধকালে, অশক্তি কী করি বলো ।
ওমা শক্তিরূপা ভক্তি দিয়া,
মুক্তিজলে টেনে ফেলো
॥
 


সূত্র: