বিষয়: রামপ্রসাদের গান
গান: ১২৪। 
কালী-কীর্তন
 

সামাল ভবে ডুবে তরি ।
তরি ডুবে যায় জনমের মতো
॥
জীর্ণ তরি, তুফান ভারী, বাইতে নারি ভয়ে মরি
ওই যে দেহের মধ্যে ছয়টা রিপু,
এবার এরাই কচ্ছে দাগাদারি
॥
এনেছিলে, বসে খেলে মন,
মহাজনের মূল খোয়ালি ।
যখন হিসাব করে দিতে হবে মন,
তখন তহবিল হবে হারি
॥
দীন রামপ্রসাদ বলে মন, নীরে বুঝি ডুবায় তরি
তুমি পরের ঘরের হিসাব কর,
আপন ঘরে যায় যে চুরি
॥
 


সূত্র: