বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৩১। 
কালী-কীর্তন
গারাভেরবী - যৎ

ভেবে দেখো মন কেউ কারো নয়,
মিছে ফের ভূমণ্ডলে ।
দিন দুই তিনের জন্য ভবে,
কর্তা ব'লে সবাই বলে
॥
আবার সে কর্তারে দিবে ফেলে,
কালাকালের কর্তা এলে ।
যার জন্য মর ভেবে, সে কি সঙ্গে যাবে চলে
॥
সেই প্রেয়সী দিবে গোবরছড়া,
অমঙ্গল হবে বলে ।
শ্রীরামপ্রসাদ বলে, শমন যখন ধরবে চুলে ।
তখন ডাকবি কালী কালী বলে,
কী করিতে পারবে কালে
॥
 


সূত্র: