বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৩২। 
কালী-কীর্তন
 

কালী গো কেন ল্যাংটা ফিরো ।
ছি ছি কিছু লজ্জা নাই তোমার
॥
বসন ভূষণ নাই তোমার মা,
রাজার মেয়ে গৌরব কর ।
মাগো এই কী তোমার কুলের ধর্ম,
পতির উপর চরণ ধর
॥
আপনি ল্যাংটা, পতি ল্যাংটা,
শ্মশানে মশানে চর ।
মাগো আমরা সবে মরি লাজে,
এবার মেয়ে বসন পরো
॥
 


সূত্র: