বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৩৫। 
কালী-কীর্তন
মুলতানি - একতালা

মন আমার যেতে চায় গো, আনন্দকাননে ।
বট মনোময়ী সান্ত্বনা কেন, করো না এই মনে
॥
শিবকৃত বারাণসী, সেই শিব পদবাসী,
তবু মন ধায় কাশী, রব কেমনে ।
অন্নপূর্ণা রূপ ধর, পঞ্চক্রোশী পদে কর,
নখজালে গঙ্গা, মণিকর্ণিকার সনে
॥
দ্বিপদে অলক্ত আভা, অসি বরুণার শোভা,
হউক পদারবিন্দে হেরি নয়নে ।
প্রসাদ আছে খেদযুক্ত, শান্ত করা উপযুক্ত,
কীবা কাজ অভিযুক্ত পুরী গমনে
॥
 


সূত্র: