বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৩৯। 
কালী-কীর্তন
 

ভূতের বেগার, খাটবো কত ।
তারা বলো আমায় খাটাবি কত
॥
আমি ভাবি এক হয় আর,
সুখ নাই মা কদাচিত
॥
পঞ্চ দিকে নিয়ে বেড়ায়,
এ দেহের পঞ্চভূত ।
ও মা, ষড়রিপু সাহায্য তায়,
হল ভূতের অনুগত
॥
আসিয়া ভবসংসারে,
দুঃখ পেলেম যথোচিত ।
ও মা, যার সুখেতে হব সুখী,
সে মন নয় গো মনের মতো
॥
চিনি বলে নিম খাওয়ালে,
ঘুচল না সে মুখের তিতো ।
কেন ভিষক প্রসাদ, মনে বিষাদ,
হয়ে কালীর শরণাগত
॥
 


সূত্র: