বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৪০। 
কালী-কীর্তন
 

ভালো ব্যাপার মন করতে এলে ।
ভাসিয়ে মানব-তরি কারণ-জলে
॥
বানিজ্য করিতে এলে, মন ভবনদীর জলে ।
ওরে কেউ করিল দুনো ব্যাপার,
কেহ কেহ বা হারাল মূলে
॥
ক্ষিত্যপ তেজ মরুত ব্যোম,
বোঝাই আছে নায়ের খোলে,
ওরে ছয় দাঁড়ি ছয় দিকে টেনে,
গুড়ায় পা দে ডুবিয়ে দিলে ।
পাঁচ জিনিস নে ব্যাবসা করা,
পাঁচে ডেকে পাঁচে মিলে ।
যখন পাঁচে পাঁচ মিশায়ে যাবে,
কী হবে তাই প্রসাদ বলে
॥
 


সূত্র: