বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৪২। 
কালী-কীর্তন
 

দুঃখের কথা শুনো মা তারা ।
আমার ঘর ভালো নয় পরাৎপরা
॥
যাদের নিয়ে ঘর করি মা,
তাদের এমনি কাজের ধারা ।
ওমা পাঁচের আছে পাঁচ বাসনা,
সুখের ভাগী কেবল তারা
॥
অশীতি লক্ষ ঘরে বাস করিয়ে,
মানব ঘরে ফের ঘোরা ।
এ সংসারেতে সং সাজিয়ে,
সার হল গো দুঃখের ভরা
॥
রামপ্রসাদের কথা লও মা, এ ঘরে বসতি করা ।
ঘরের কর্তা যে জন, স্থির নহে মন,
ছজনেতে কল্লে সারা
॥
 


সূত্র: