বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৪৪। 
কালী-কীর্তন
 

আমি কবে কাশীবাসী হবো ।
সেই আনন্দ-কাননে গিয়ে, নিরানন্দ নিবারিব
॥
গঙ্গাজল বিল্বদলে, বিশ্বেশ্বর নাথে পূজিব ।
ওই বারাণসীর জলে স্থলে,
মলে পরে মোক্ষ পাব
॥
অন্নপূর্ণা অধিষ্ঠাত্রী, স্বর্ণময়ীর শরণ লব ।
আর বব বমবম ভোলা বলে,
নৃত্য করে গাল বাজাব
॥
 


সূত্র: