বিষয়: রামপ্রসাদের গান
গান: ২০৭। 
কালী-কীর্তন
মল্লার - খয়রা

সদাশিব-শবে আরোহিণী কামিনী ।
শোণিত শোভিত ধারা, মেঘে সৌদামিনী ॥
এ কী দেখি অসম্ভব, আসন করেছে শব,
মূর্তিমতী মনোভাব ভবভামিনী ॥
রবি শশী বহ্নি আঁখি, ভালে শশী শশিমুখী,
পদ-নখে শশীরাশি গজগামিনী ।
শ্রীকবিরঞ্জন ভণে, কাদম্বিনী রূপ মনে,
ভাবয়ে ভকত জনে, দিবস রজনি ॥


সূত্র: