বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৩। 
কালী-কীর্তন
 

মাগো তারা ও শংকরী ।
কোন অবিচারে আমার পরে,
করলে দুঃখের ডিক্রি জারি
॥
এক আসামি ছয়টা পেয়াদা,
বলো মা কীসে সামাই করি ।
আমার ইচ্ছা করে ওই ছয়টারে,
বিষ খাওয়াইয়ে প্রাণে মারি
॥
পেয়াদার রাজা কৃষ্ণচন্দ্র,
তার নামেতে নিলাম জারি ।
ওই যে পান বেচে খায় কৃষ্ণ পানতি,
তারে দিলে জমিদারি
॥
হুজুরে দরখাস্ত দিতে, কোথা পাব টাকাকড়ি ।
আমায় ফিকিরে ফকির বানায়ে,
বসে আছ রাজকুমারী
॥
হুজুরে উকিল যে জনা,
ডিসমিসে তাঁর আশয় ভারী ।
করে আসল সন্ধি সওয়াল বন্দি,
যেরূপে মা আমি হারি
॥
পালাইতে স্থান নাই মা, বলো কীবা উপায় করি ।
ছিল স্থানের মধ্যে অভয়চরণ,
তাও নিয়েছেন ত্রিপুরারি
॥
 


সূত্র: