বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৮। 
কালী-কীর্তন
 

কাজ কী রে মন যেয়ে কাশী ।
কালীর চরণ কৈবল্যরাশি
॥
সার্ধ ত্রিশ কোটি তীর্থ, মায়ের ও চরণবাসী ।
যদি সন্ধ্যা জান, শাস্ত্র মান,
কাজ কী হয়ে কাশীবাসী
॥
হৃৎকমলে ভাবো বসে, চতুর্ভুজা মুক্তকেশী ।
রামপ্রসাদ এই ঘরে বসি,
পাবে কাশী দিবানিশি
॥

 


সূত্র: