বিষয়: রামপ্রসাদের গান
গান: ৩৫। 
কালী-কীর্তন
 

এবার আমি ভালো ভেবেছি
এক ভাবীর কাছে ভাব শিখেছি ।
যে দেশেতে রজনি নাই,
সেই দেশের এক লোক পেয়েছি
॥
আমার কীবা দিবা কীবা সন্ধ্যা,
সন্ধ্যাকে বন্ধ্যা করেছি
॥
ঘুম ছুটেছে, আর কি ঘুমাই,
যুগে যুগে জেগে আছি ।
এবার যার ঘুম তারে দিয়ে, ঘুমেরে ঘুম পাড়ায়েছি
সোহাগা গন্ধক মিশায়ে, সোনাতে রং ধরায়েছি ।
মণি-মন্দির মেজে দিব, মনে এই আশা করেছি
॥
প্রসাদ বলে, ভক্তি মুক্তি উভয়কে মাথে ধরেছি ।
এবার শ্যামার নাম ব্রহ্ম জেনে,
ধর্ম কর্ম সব ছেড়েছি
॥

 


সূত্র: