বিষয়: রামপ্রসাদের গান
গান: ৩৭। 
কালী-কীর্তন
 

আমি তাই অভিমান করি ।
আমায় করেছ গো মা সংসারী
॥
অর্থ বিনা ব্যর্থ যে এই সংসার সবারই ।
ওমা তুমিও কোন্দল করেছ, বলিয়ে শিব ভিকিরি
জ্ঞানধর্ম শ্রেষ্ঠ বটে, দান ধর্মোপরি ।
বিনা ওমা দানে মথুরাপারে,
যাননি সেই ব্রজেশ্বরী
॥
নাতোয়ানি কাচ কাচো মা,
অঙ্গে ভস্মভূষণ পরি ।
ওমা কোথায় লুকাবে বলো,
কুবের তোমার ভাণ্ডারী
॥
প্রসাদে প্রসাদ দিতে মা, এত কেন হলে ভারী
যদি রাখ পদে, থেকে পদে,
পদে পদে বিপদ সারি
॥

 


সূত্র: