বিষয়: রামপ্রসাদের গান
গান: ৩৯। 
কালী-কীর্তন
 

এবার কালী কুলাইব ।
কালি কষে কালী বুঝে লব
॥
সে নৃত্যকালী কী অস্থিরা,
কেমন করে তায় রাখিবো ।
আমার মনোযন্ত্রে বাদ্য করে,
হৃদি-পদ্মে নাচাইব
॥
কালীপদের পদ্ধতি যা,
মন তোরে তা জানাইব ।
আছে আর যে ছটা বড়ো ঠ্যাঁটা,
সে কটাকে কেটে দিব
॥
কালী ভেবে কালি হয়ে,
কালী বলে কাল কাটাইব ।
আমি কালাকালে কালের মুখে,
কালি দিয়ে চলে যাব
॥
প্রসাদ বলে আর কেন মা,
আর কত গো প্রকাশিব ।
আমার কিল খেয়ে কিল চুরি তবু
কালী কালী না ছাড়িব
॥

 


সূত্র: