বিষয়: রামপ্রসাদের গান
গান: ৪৩। 
কালী-কীর্তন
 

মন খেলাও রে দাণ্ডাগুলি ।
আমি তোমা বিনা নাহি খেলি
॥
এড়ি বেড়ি তেড়ি চাইল, চাম্পাকলি ধুলা ধূলি ।
আমি কালীর নামে মারব বাড়ি
ভাঙব যমের মাথার খুলি
॥
ছয়জনের মন্ত্রণা নিলি,
তাইতে পাগল ভুলে গেলি ।
রামপ্রসাদের খেলা ভাঙলি,
গলে দিলি কাঁথাঝুলি
॥

 


সূত্র: