বিষয়: রামপ্রসাদের গান
গান: ৪৪। 
কালী-কীর্তন
 

রসনায় কালী কালী বলে ।
আমি ডঙ্কা মেরে যাব চলে
॥
সুরা পান করি-নে রে, সুধা খাই রে কুতূহলে ।
আমার মন-মাতালে মেতেছ আজ,
মদ-মাতালে মাতাল বলে
॥
খালি মদ খেলেই কি হয়,
লোকে কেবল মাতাল বলে ।
যা আছে কর্ম, কে জানে মর্ম,
জানে কেবল সেই পাগলে
॥
দেখাদেখি সাধয়ে যোগ,
সিজে কায়া, বাড়য়ে রোগ ।
ওরে মিছেমিছি কর্মভোগ,
গুরু বিনে প্রসাদ বলে
॥

 


সূত্র: