বিষয়: রামপ্রসাদের গান
গান: ৪৬। 
কালী-কীর্তন
বসন্তবাহার - একতালা

কালী কালী বলো রসনা ।
করো পদধ্যান, নামামৃত পান,
যদি হতে ত্রাণ থাকে বাসনা
॥
ভাই বন্ধু সুত, দারা পরিজন,
সঙ্গের দোসর নহে কোনো জন ।
দুরন্ত শমন, বাঁধবে যখন,
বিনে ওই চরণ, কেহ কারো না
॥
দুর্গানাম মুখে বলো একবার,
সঙ্গের সম্বল দুর্গানাম আমার ।
অনিত্য সংসার নাহি পারাপার,
সকলই অসার, ভেবে দেখো না ।
গেল গেল কাল, বিফলে গেল,
দেখো না কালান্ত নিকটে এল ।
প্রসাদ বলে ভালো, কালী কালী বলো,
দূর হবে কাল-যম-যন্ত্রণা
॥

 


সূত্র: