বিষয়: রামপ্রসাদের গান
গান: ৪৭। 
কালী-কীর্তন
 

এই সংসার ধোঁকার টাটি ।
ও ভাই আনন্দবাজারে লুটি
॥
ওরে, ক্ষিতি জল বহ্নি বায়ু, শূন্যে পাঁচে পরিপাটি
প্রথমে প্রকৃতি স্থূলা, অহংকারে লক্ষ কোটি ।
যেমন সরার জলে সূর্য-ছায়া,
অভাবেতে স্বভাব যেটি
॥
গর্ভে যখন যোগী তখন, ভূমে পড়ে খেলেম মাটি
ওরে ধাত্রীতে কেটেছে নাড়ি,
মায়ার বেড়ি কীসে কাটি
॥
রমণী-বচনে সুধা, সুধা নয় সে বিষের বাটি ।
আগে, ইচ্ছা-সুখে পান করে,
বিষের জ্বালায় ছটফটি
॥
আনন্দে রামপ্রসাদ বলে,
আদি পুরুষের আদি মেয়েটি ।
ওমা যাহা ইচ্ছা তাহাই করো মা,
তুমি গো পাষাণের বেটি
॥

 


সূত্র: