বিষয়: রামপ্রসাদের গান
গান: ৫৫। 
কালী-কীর্তন
 

পতিতপাবনী তারা,
ওমা কেবল তোমার নামটি সারা
॥
ওই যে তরাসে আকাশে বাস,
বুঝেছি মা কাজের ধারা
॥
বশিষ্ঠ চিনিয়াছিল, হাড় ভেঙে শাপ দিল ।
তদবধি হইয়াছ ফণী যেন মণিহারা
॥
ঠেকেছিলে মুনির ঠাঁই,
কার্যকারণ তোমার নাই ।
ঙয়ায় সয় তয় রয় সেইরূপ বর্ণ পারা
॥
দশের পথ বটে সোজা, দশের লাঠি একের বোঝা
লেগেছে দশের ভার, মনে শুধু চক্ষু ঠারা
॥
পাগল ব্যাটার কথায় মজে, এত কাল মলাম ভজে
দিয়াছি গোলামি খত, এখন কি আর আছে চারা
আমি দিলাম নাকে খত, তুমি দাও মা ফারখত ।
কালায় কালায় দাওয়া ঝুটা,
সাক্ষী তোমার ব্যাটা যারা
॥
বসতি ষোড়শ দলে, ব্যক্ত আছে ভূমণ্ডলে ।
প্রসাদ বলে কুতূহলে তারায় লুকায় তারা
॥

 


সূত্র: