বিষয়: রামপ্রসাদের গান
গান: ৫৯। 
কালী-কীর্তন
 

আমার সনদ দেখে যা রে ।
আমি কালীর সুত, যমের দূত,
বল গে যা তোর যমরাজারে
॥
সনদ দিলেন গণপতি, পার্বতীর অনুমতি ।
আমার হাজির জামিন ষড়ানন,
সাক্ষী আছে নন্দীবরে
॥
সনদ আমার উরস-পাটে,
যেমনি সনদ তেমনি টাটে ।
তাতে স্ব-অক্ষরে দস্তখত,
করেছেন দিগম্বরে
॥

 


সূত্র: