বিষয়: রামপ্রসাদের গান
গান: ৬৪। 
কালী-কীর্তন
 

কেন গঙ্গাবাসী হবো ।
ঘরে বসে মায়ের নাম গাইব
॥
আপন রাজ্য ছেড়ে কেন,
পরের রাজ্যে বাস করিবো ।
কালীর চরণতলে কত শত,
গয়া গঙ্গা দেখতে পাব
॥
শ্রীরামপ্রসাদে বলে, কালীর পদে শরণ লব ।
আমি এমন মায়ের ছেলে নই যে,
বিমাতাকে মা বলিব
॥
 


সূত্র: