বিষয়: রামপ্রসাদের গান
গান: ৭৪। 
কালী-কীর্তন
জংলা - একতালা

জয় কালী জয় কালী, বলে জেগে থাকো রে মন ।
তুমি ঘুম যেয়ো না রে (ভোলামন),
ঘুমেতে হারাবে ধন
॥
নবদ্বার ঘরে সুখে শয্যা করে,
হইবে যখন অচেতন ।
তখন আসিবে নিন্দ, চোরে দিবে সিঁদ
হরে লবে সব রতন
॥
 


সূত্র: