বিষয়: রামপ্রসাদের গান
গান: ৭৬। 
কালী-কীর্তন
 

অভয়পদে প্রাণ সঁপেছি ।
আমি আর কি যমের ভয় রেখেছি
॥
কালীনাম-কল্পতরু, হৃদয়ে রোপন করেছি ।
(আমি) এ দেহ বেচে ভবের হাটে,
দুর্গানাম কিনে এনেছি
॥
দেহের মধ্যে সুজন যেজন,
তাঁর ঘরেতে ঘর করেছি ।
এবার শমন এলে, হৃদয় খুলে,
দেখাব ভেবে রেখেছি ।
সারাৎসার তারানাম, আপন শিখাগ্রে বেঁধেছি ।
রামপ্রসাদ বলে দুর্গা বলে,
যাত্রা করে বসে আছি
॥
 


সূত্র: