বিষয়: রামপ্রসাদের গান
গান: ৮০। 
কালী-কীর্তন
 

আয় মন বেড়াতে যাবি ।
কালী-কল্পতরুতলে গিয়া, চারি ফল কুড়ায়ে খাবি
প্রবৃত্তিনিবৃত্তি জায়া, তার নিবৃত্তিরে সঙ্গে লবি ।
ওরে বিবেক নামে জ্যেষ্ঠপুত্র,
তত্ত্বকথা তায় শুধাবি
॥
অশুচি শুচিকে লয়ে, দিব্যঘরে কবে শুবি ।
যখন দুই সতীনে প্রীতি হবে,
তখন শ্যামা মাকে পাবি
॥
অহংকার অবিদ্যা তোর,
পিতামাতায় তাড়ায়ে দিবি ।
যদি মোহগর্তে টেনে লয়,
ধৈর্য-খোঁটা ধরে রবি
॥
ধর্মাধর্ম দুটো অজা,
তুচ্ছ হেরে বেঁধে থুবি ।
যদি না মানে নিষেধ,
তবে জ্ঞান-খড়্গে বলি দিবি
॥
প্রথম ভার্যার সন্তানেরে, দূরে রইতে বুঝাইবি ।
যদি না মানে প্রবোধ, জ্ঞানসিন্ধু মাঝে ডুবাইবি
॥
প্রসাদ বলে এমন হলে,
কালের কাছে জবাব দিবি ।
তবে বাপু বাছা বাপের ঠাকুর,
মনের মতন মন হবি
॥
 


সূত্র: