বিষয়: রামপ্রসাদের গান
গান: ৮৬। 
কালী-কীর্তন
 

মা গো আমার কপাল দুষি ।
দুষি বটে গো আনন্দময়ী
॥
আমি ঐহিক সুখে মত্ত হয়ে,
যেতে নারিলাম বারাণসী ।
নইলে অন্নপূর্ণা মা থাকিতে,
মোর ভাগ্যেতে একাদশী
॥
অন্নত্রাসে প্রাণে মরি, নানাবিধ কৃষি করি,
আমার কৃষিসকল নিল জলে,
কেবলমাত্র লাঙল চষি
॥
না করিলাম ধর্ম কর্ম, পাপ করেছি রাশি রাশি ।
আমি যাওয়ার পথে কাঁটা দিয়ে,
পথ ভুলে রয়েছি বসি
॥
জনমি ভারতভূমে, মা ! কী কর্ম করিলাম আসি
আমার একূল ওকূল দুকূল গেল,
অকূল পাথারে ভাসি
॥
শ্রীরামপ্রসাদে বলে, ভাবতে নারি দিবানিশি ।
ওমা, যখন শমন জোর করিবে,
দুর্গানামে দিব ফাঁসি
॥
 


সূত্র: