বিষয়: রামপ্রসাদের গান
গান: ৮৮। 
কালী-কীর্তন
টুরিজায়েনপুরী - একতালা

সময় তো থাকবে না গো মা, কেবল কথা রবে ।
কথা রবে, কথা রবে, মা গো জগতে কলঙ্ক রবে
॥
ভালো কীবা মন্দ কালী, অবশ্য এক দাঁড়া হবে ।
সাগরে যার বিছানা মা ! শিশিরে তার কী করিবে
॥
দুঃখে দুঃখে জরোজরো, আর কত মা দুঃখ দিবে ।
কেবল ওই দুর্গানামে শ্যামানামে কলঙ্ক রটিবে
॥
 


সূত্র: