বিষয়: রামপ্রসাদের গান
গান: ৯২। 
কালী-কীর্তন
সোহিনীবাহার - একতালা

আয় দেখি মন তুমি আমি
দুজনে বিরলেতে বসি রে ।
যুক্তি করি মনেপ্রাণে, পিঞ্জর গড়ব গুরুচরণে,
পদে লুকাইব সুধা খাব,
যমের বাপের কি ধার ধারি রে
॥
মন বলে করিবে চুরি, ইহার সন্ধান বুঝিনে রে ।
গুরু দিয়াছেন যে ধন
অভয়চরণ কেমনে খরচ করিবে
॥
শ্রীরামপ্রসাদের আশা,
কাঁটা কেটে খোলসা করিরে
॥
মধুপুরী যাব মধু খাব,
শ্রীগুরুর নাম হৃদে ধরে
॥
 


সূত্র: