বিষয়: রামপ্রসাদের গান
গান: ৯৭। 
কালী-কীর্তন
 

সে কি শুধু শিবের সতী ।
যারে কালের কাল করে প্রণতি
॥
ষটচক্রে চক্র করি, কমলে করে বসতি ।
সে যে সর্বদলের দলপতি,
সহস্রদলে করে স্থিতি
॥
ন্যাংটাবেশে শত্রু নাশে, মহাকাল হৃদয়ে স্থিতি ॥
ওরে বলো দেখি মন, সে বা কেমন,
নাথের বুকে মারে নাথি
॥
প্রসাদ বলে মায়ের লীলা,
সকলই জানি ডাকাতি ।
ওরে সাবধানে মন করো যতন,
হবে তোমার শুদ্ধমতি
॥
 


সূত্র: