বিষয়: রামপ্রসাদের গান
গান: ৯৯। 
কালী-কীর্তন
জংলা - একতালা

জাল ফেলে জেলে রয়েছে বসে ।
ভবে আমার কী হইবে গো মা
॥
অগম্য জলেতে মীনের শ্রয়,
জেলে জাল ফেলেছে ভুবনময় ।
ও সে যখন যারে মনে করে,
তখন তারে ধরে কেশে
॥
পলাবার পথ নাইকো জালে,
পলাবি কী মন ঘেরেছে কালে ।
রামপ্রসাদ বলে মাকে ডাকো,
শমন দমন করবে এসে
॥
 


সূত্র: