বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।
পাঠ ও পাঠভেদ:

বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।

স্থলে জলে নভতলে বনে উপবনে

নদীনদে গিরি-গুহা-পারাবারে

নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা।

নববসন্তে নব আনন্দ—উৎসব নব—

অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে;

শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে;

পিককূজনপুষ্পবনে বিজনে।

তব  স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝে

কলগীত সুললিত বাজে।

তোমার নিশ্বাসসুখপরশে উচ্ছ্বাসহরষে

পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা।

দিকে দিকে তব বাণী—নব নব তব গাথা— অবিরল রসধারা।

ক.