বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার।

পাঠ ও পাঠভেদ:

ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি,

শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি॥

তরী কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে।

সেথায় সন্ধ্যা-অন্ধকারে দেয় কি দেখা প্রদীপরাজি॥

যেন আমার লাগে মনে       মন্দ-মধুর এই পবনে

সিন্ধুপারের হাসিটি কার আঁধার বেয়ে আসছে আজি।

আসার তার কুসুমগুলি         কিছু এনেছিলেম তুলি,

যেগুলি তার নবীন আছে এই বেলা নে সাজিয়ে সাজি॥