বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
রিমিক ঝিমিক ঝরে ভাদরের ধারা-
পাঠ ও পাঠভেদ:

রিমিকি ঝিমিকি ঝরে   ভাদরের ধারা―

            মন যে কেমন করে, হল দিশাহারা।

                        যেন কে গিয়েছে ডেকে,

                                    রজনীতে সে কে  দ্বারে দিল নাড়া―

                                                রিমিক ঝিমিক ঝরে ভাদরের ধারা॥

বঁধু দয়া করো,  আলোখানি ধরো হৃদয়ে।

            আধো-জাগরিত তন্দ্রার ঘোরে  আঁখি জলে যায় যে ভ’রে।

স্বপনের তলে ছায়াখানি দেখে  মনে মনে ভাবি এসেছিল সে কে―

                        রিমিক ঝিমিক ঝরে ভাদরের ধারা॥