বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
ডেকো না আমারে, ডেকো না, ডেকো না

পাঠ ও পাঠভেদ:

ডেকো না আমারে,   ডেকো না, ডেকো না।

    চলে যে এসেছে   মনে তারে রেখো না॥

আমার বেদনা আমি নিয়ে এসেছি,

    মূল্য নাহি চাই যে ভালোবেসেছি,

        কৃপাকণা দিয়ে  আঁখিকোণে ফিরে দেখো না॥

আমার দুঃখজোয়ারের জলস্রোতে

    নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে।

        দূরে যাব যবে সরে   তখন চিনিবে মোরে―

            আজ অবহেলা ছলনা দিয়ে ঢেকো না॥

তথ্যানুসন্ধান