বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
ছি ছি, মরি লাজে, মরি লাজে

পাঠ ও পাঠভেদ:

 ছি ছি, মরি লাজে, মরি লাজে―

কে সাজালো মোরে মিছে সাজে।   হায়॥

    বিধাতার নিষ্ঠুর বিদ্রুপে   নিয়ে এল চুপে চুপে

        মোরে    তোমাদের দুজনের মাঝে॥

আমি নাই, আমি নাই―    আদরিণী লহো তব ঠাঁই

    যেথা তব আসন বিরাজে।   হায়॥

তথ্যানুসন্ধান